মদিনায় সোফা কারখানায় আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৪

সৌদি আরবের মদিনায় একটি সোফা তৈরি কারখানায় আগুন লেগে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাতে মদিনার আল খলিল এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। 

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

 

ইত্তেফাক/ইউবি