আল্লাহ্ তুমি মাফ করো

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৯

আল্লাহ্ তুমি মাফ করো এই মহামারি থেকে

সুস্থ থেকে তোমায় যেন যেতে পারি ডেকে।

 

পাপ করেছি পাহাড়সমান মন্দ পথে যেয়ে

এখন ক্ষমা চাই এ পাপি তোমার দয়া চেয়ে।

 

তোমার দয়া না পেলে এই আমার করুণ দশা!

হতেও পারে কামড় দিলে ছোট্ট প্রাণী মশা।

 

পাপের হিসাব ভেবে যখন নিজের কথা ভাবি

মেলে না আর চাওয়া-পাওয়া চলে না আর দাবি।

 

এরই মাঝে বিপদ যখন দুয়ারে দেয় হানা

তোমায় ডাকা ছাড়া তখন উপায়টা নেই জানা।

 

কারণ তোমার বান্দা আমি তোমায় ডেকে থাকি

পাপ থেকে মাফ পাবার আশায় নানান স্বপ্ন আঁকি।

 

তোমার দেয়া সুরা-কেরাত মন দিয়ে তাই পড়ি

ইহকাল আর পরকালের ভাবনাটুকু গড়ি।