ভুল ট্রেনে উঠে গেছি
দিনের ভ্রমণ শেষে
গোধূলি লগ্নে খুঁজি গন্তব্য
মানুষেরা অচেনা—চোখের মণিতে আগুন
ড্রাগনের জিভ যেন বিদ্যুত্ চমকায়।
ফেরার ট্রেন কি আছে?
জনশূন্য প্লাটফরম খাঁ খাঁ করছে
টিকেট কাউন্টার তালাবদ্ধ...
ভুল ট্রেনে এলে যখন ভুল পথেই থাকো
ফেরার তাড়া কেন?
