নেরুদার চিঠি তোমাকে খুঁজতেই হবে,
এ চিঠিতে প্রেম-বিপ্লব ঠাসা।
এতে পোরা আছে পৃথিবীর ইতিহাস,
এ চিঠি তোমাকে পড়তেই হবে।
রক্তের খামে এ চিঠি পাঠানো হয়েছে,
এতে আছে প্রিয় বন্ধুর মৃত্যুকথা,
সন্তানহারা মায়ের আর্তনাদ,
বিধ্বস্ত নগরীর হাহাকার।
তোমাকে শুনতেই হবে এ চিঠির নিনাদ,
নচেত্ তুমি হারাবে তোমার পরিচয়।
এ চিঠি তোমাকে পড়তেই হবে,
তা না হলে মিথ্যে হবে তোমার সকল অভিনয়।
এ চিঠির প্রেরক স্বয়ং পৃথিবী,
প্রাপক আমরা সবাই।
