জবির প্রথম সমাবর্তন নভেম্বরে, রেজিস্ট্রেশন শুরু ১ মার্চ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। সমাবর্তনের রেজিস্ট্রেশন আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম একাডেমিক কাউন্সিলের সভায় ১ম সমাবর্তন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ও সময়সূচী অনুযায়ী সমাবর্তন আগামী নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিধারী সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ফেরদৌস ও শাহ আলী ফরহাদ

উল্লেখ্য, সমাবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি বিজ্ঞপ্তির মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

ইত্তেফাক/বিএএফ