মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্যা বাজারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। মৃত মো. নাজমুল হোসেন সাঘাটা উপজেলার মুক্তনগর গ্রামের বাসিন্দা।
মির্জাপুর উপজেলা প্রকৌশল নির্মাণশ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ জানান, নাজমুল ও কয়েক জন নির্মাণশ্রমিক পাকুল্যা বাজারে সুদেব পালের ভবনে রাজমিস্ত্রির কাজ করছিল। বুধবার বিকালে ভবনের পাশে বিদ্যুত্ লাইনের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় নাজমুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিত্সাধীন অবস্থায় নাজমুল মারা যায়। এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. শাজাহান বলেন, অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
