এবার ভিন্ন চরিত্রে

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:১৪

র ফি কু ল  ই স লা ম

 

ছোট পর্দার জনপ্রিয় মুখ নাদিয়া আহমেদ এবার অভিনয় করলেন ভিন্নধর্মী একটি চরিত্রে। কায়সার আহমেদের পরিচালনায় ‘বোঝা’ শিরোনামের একটি টেলিফিল্মে দর্শকরা তাকে দেখতে পাবেন। টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘এটি সময়োপযোগী একটি নাটক। বউ-শাশুড়ির ঘটনা কেন্দ্র করে নাটকটির গল্প এগিয়েছে। এই গল্পে আমার স্বামীর চরিত্রে কাজ করেছেন অভিনেতা মীর সাব্বির এবং আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান। এমন গল্পের কাজ আমাকে বেশি টানে। সব মিলিয়ে আমি গল্প এবং চরিত্রের প্রতি আগের চেয়ে বেশি মনোযোগী হয়ে উঠেছি। নিজের গেটআপেও বেশ পরিবর্তন আনার চেষ্টা করছি। আমি আমার নিজেকে এগিয়ে নিতে আরও মনোযোগী হচ্ছি।’ টেলিফিল্মটি আসছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে চ্যানেল আইতে প্রচারিত হবে।