বদরগঞ্জের বাজারে উঠেছে ৪০ কেজি ওজনের বাঘা আইড়। বদরগঞ্জের মাছ ব্যবসায়ী জামাল হোসেন গাইবান্ধা জেলার বালাসিঘাট হতে আজ শুক্রবার দুপুরে মাছটি কিনে বদরগঞ্জ বাজারে নিয়ে আসেন। মাছটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
মাছ ব্যবসায়ী জামাল হোসেন জানান, গত বৃহঃস্পতিবার রাতে ব্রক্ষ্মপুত্র নদে এক জেলের জালে ৪০ কেজি ওজনের বাঘা আইড় মাছটি ধরা পড়ে। তিনি আরও জানান, মাছটি তিনি ৯২৫টাকা কেজি দরে বালাসিঘাট হতে বদরগঞ্জ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। তিনি আশা করছেন ১২শত টাকা কেজি দরে মাছটি বিক্রি হবে।
বদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল আলম পারভেজ জানান, এ সময়টিতে ব্রক্ষ্মপুত্র নদের পানি কমে যাওয়ার কারনে অনেক বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে।
ইত্তেফাক/নূহু
