মো. লুত্ফুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
উত্সবমুখর পরিবেশে কুমিল্লা রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহ আলম খান, দক্ষিণ দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল হক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাকিম। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিস-প্লে, সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নগরীর বিশিষ্টজন ও উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে উত্সবের আমেজ ছড়িয়ে পড়ে। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
