মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র সুর তাল সঙ্গীত নিকেতনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর। তিনি বলেন, ‘বর্তমান সরকার সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড গতিশীল করতে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে। এর ফলশ্রুতিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উজ্জীবিত এবং সংস্কৃতি চর্চা এখন গতিশীল হয়েছে। তিনি সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকশিত করতে নতুন প্রজন্মকে সংস্কৃতি অঙ্গনে সম্পৃক্ত করতে সকলকে ভূমিকা রাখতে হবে।’বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, প্রবীন শিল্পী মো. হেলাল উদ্দিন, প্রবীণ শিল্পী সন্ধ্যা রায়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন প্রমুখ। বাচিক শিল্পী মো. মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুর তাল সঙ্গীত নিকেতনের পরিচালক দোবশীষ দেবু। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন উর্মিলা পিয়া, দিশা, স্নিগ্ধা, অন্তরা, সেজুতি, তাপসি, অঙ্কিতা, পিয়াস, শিমুল, মুন্না, নেহাল, জয়, শান্ত, সিদ্ধার্থ, আদিত্য, সুরভী ও অনিন্দিতা। শিল্প নির্দেশনায় ছিলেন মোহাম্মদ হোসেন, যন্ত্র সঙ্গত করেন বাবুল মালাকার, সুদীপ্ত সাহা মিঠু, দেবাশীষ দেবু ও আইয়ুশ।
