কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০১:১১

ফারুক আহমেদ

ত্রিশাল সংবাদদাতা

 

গত মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু আহসান মোহম্মদ সামসুল আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাহাব উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।