সুশান্ত ও সারার প্রেম গুঞ্জন!

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০১:০৯

g বিনোদন ডেস্ক

 

ক্যারিয়ারের শুরুতেই অভিনয়ের পাশাপাশি প্রেমের সম্পর্ক নিয়েও বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন সাইফ কন্যা সারা আলী খান। বলিউডে গুঞ্জন রটেছে সুশান্ত সিং রাজপুতের সাথে প্রেম করছেন সারা। ‘কেদারনাথ’ মুক্তির পর থেকে সারার সঙ্গে সুশান্তের অনস্ক্রিন রসায়ন নিয়ে বলিউডে জোর জল্পনা শুরু হয়। অনস্ক্রিনের পর এবার কি অফস্ক্রিনেও দু’জন সম্পর্কে জড়ালেন। যদিও সারা বা সুশান্ত কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সোমবার ৩৩ বছরে পা দেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর জন্মদিনেই তার নতুন সম্পর্ক নিয়ে বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে। জানা যাচ্ছে, সুশান্তের জন্মদিন উপলক্ষে দেরাদুনে যাওয়া বাতিল করেন সারা।

মাঝরাতে কেক নিয়ে হাজির হন অভিনেতার বাড়িতে। সেখানে কেক কেটে জন্মদিন উদযাপনের পর দু’জন ডিনারে বেরিয়ে পড়েন। এরপর সারাকে বাড়িতে নামিয়ে ফিরে যান সুশান্ত।

প্রসঙ্গত, অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে সুশান্তের। কৃতির সঙ্গে বিচ্ছেদের পরই কি এবার নতুন করে আরো একটি সম্পর্কে জড়ালেন ‘রাবতা’ অভিনেতা!