‘দাঁড়াও...

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০১:০৯

g বিনোদন রিপোর্ট

 

নাট্যদল প্রাঙ্গণেমোর মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মদিনকে স্মরণ করে মঞ্চায়ন করবে নাটক ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’। বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন। দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান টুুসি প্রমুখ।