জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টিউবওয়েল স্থাপনে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে মারধর করেছে ঠিকাদার ও তার সহযোগীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঠিকাদার হুমায়ুন কবিরসহ তিন জনকে গ্রেফতার করেছে। আহত উপসহকারী প্রকৌশলী সমেশ আলী ফেনী মডেল থানায় চার জনের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, ফেনী সদর উপজেলা ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ পায় ঠিকাদার হুয়ায়ুন কবীর। কাজের মান নিম্নমানের হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সরেজমিনে পরিদর্শনে যান উপসহকারী প্রকৌশলী মো. সমেশ আলী। এ সময় সমেশ আলী ঠিকাদার হুমায়ূনকে কাজের গুণগতমান বজায় রাখতে নির্দেশনা দেন। এ সময় ঠিকাদার ও জনস্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে বাগিবতণ্ডার এক পর্যায়ে হুমায়ূন কবির ও তার লোকজন প্রকৌশলীকে মারধর শুরু করে। তার চিত্কার শুনে ভূমি অফিসের লোকজন এগিয়ে এসে ঠিকাদার হুয়ায়ূন, সহযোগী জিলানী ও দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। আইয়ুব মিস্ত্রি নামে একজন পালিয়ে যায়। আহত সমেশ আলীকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
উপসহকারী প্রকৌশলী মো. সমেশ আলী বলেন, ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে ৫০টি টিউবওয়েল স্থাপনের টেন্ডার পায় হুমায়ূন কবীর।
