ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ের সোমভাগে বংশী নদীতে সেতুর নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। সোমভাগের বাসিন্দা মালেক মাস্টার জানান, সেতু নির্মাণ শুরু হওয়ায় এলাকায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রফিক বলেন, এমপির সহযোগিতায় ইউপি চেয়ারম্যান আজাহার আলীর প্রচেষ্টায় এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে। উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোমভাগের তিনবারের ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী এলাকাবাসীর পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সহযোগিতা ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারি অর্থায়নে ৯ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ হচ্ছে। এতে এলাকাবাসীর দীর্ঘকালের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে।
