আজ ১৪ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক মুহম্মদ আসফ উদ-দৌলা রেজার ৩৮তম মৃত্যুবার্ষিকী।
বেতার-টেলিভিশনের খ্যাতিমান ব্রডকাস্টার মরহুম রেজাকে ষাটের দশকে তদানীন্তন পাকিস্তানে জাতীয় সম্প্রচার ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ টেলিভিশন তাঁর স্মরণে আজ সন্ধ্যায় বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করবে।
আজ রবিবার মরহুমের সমাধিস্থল পারিবারিক কবরস্থান সংলগ্ন বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি ‘মানিক মঞ্জিল’ জামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা হবে। তাঁর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ে স্থাপিত সাংবাদিক আসফ উদ-দৌলা রেজা স্মৃতি পাঠাগারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এমআর
