যথাযথ সময়ে কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে: অমিত শাহ 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩০

যথাযথ সময়ে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  শনিবার ভারতের লোকসভায় বিরোধীদলীয় সদস্যদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি। 

 কংগ্রেস দলীয় সংসদ সদস্য অধীর চৌধুরী জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল বিষয়ে অমিত শাহ-এর কাছে জানতে চান, সংবিধানের ৩৭০ ধারা রদের পর কেন্দ্রীয় সরকার যেসব প্রতিজ্ঞা করেছিল, সেগুলোর কী খবর?

 অমিত শাহ বলেন, রাজ্য হিসেবে জম্মু-কাশ্মীরের মর্যাদার সঙ্গে এই বিলের কোনও সম্পর্ক নেই। সময় হলেই তাদের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার।  এসময় জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।

ইত্তেফাক/এআর