ক্যাপশন নিউজ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৪

ইউনাইডেট এয়ারলাইন্স আগামী ৫ বছরে ২০০ ফ্লায়িং ট্যাক্সি কিনতে যাচ্ছে। এতে তাদের খরচ হবে ১.১ বিলিয়ন ডলার। তবে কেনার আগে সরকারের অনুমতি নিতে হবে তাদের। ফ্লাইং ট্যাক্সি কিনতে স্থানীয় মেসা এয়ারলাইন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হবে ইউনাইটেড এয়ারলাইন্স। ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপটি জানিয়েছে, ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত তাদের এয়ারক্রাফটটি ২৪০ কিলোমিটার বেগে উড়তে পারবে। এটি শহরের হাইওয়ে থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাত্রী আনা নেওয়ার কাজ করবে। মার্কিন ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেলে আর্চারের ফ্লাইং ট্যাক্সির কার্যক্রম শুরু হতে পারে ২০২৪ সাল থেকে।