আপনার রাশিফল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৪

আজ ১ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ১ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: গার্নেট ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।            

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। বিবাদ এড়িয়ে চলুন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় থাকবে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।