বিবিসি
জিম্বাবুয়েতে প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেনারা ‘পরিকল্পিত নির্যাতন’ করেছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার মনোনীত দ্য জিম্বাবুয়ে হিউম্যান রাইটস কমিশন। সংস্থাটি সেনাদের এমন আচরণের কঠোর সমালোচনাও করেছে। নির্বাচন শেষে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এক সপ্তাহ আগে দেশজুড়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির রাষ্ট্রপতি এমমরসন মনগাগওয়া ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবিলা করতে প্রতিবাদকারীদের প্রতি জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন।
