শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস গড়া এক নারী বাড়ি থেকে বিতাড়িত

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২১:৩৮

বিবিসি

দক্ষিণ ভারতের প্রাচীন শবরীমালা মন্দিরে প্রবেশ করে ইতিহাস গড়া দুই নারীর মধ্যে একজনকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না তার পরিবার। কনকদুর্গা নামের ৪০ বছরের ওই নারী এ মাসের প্রথম দিকে শবরীমালা মন্দির থেকে বাড়ি ফেরার পরে তার শাশুড়ি কাঠ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। 

হাসপাতালে চিকিত্সাধীন থাকার পরে কনকদুর্গা বাড়ি ফিরে দেখেন স্বামীসহ শ্বশুরবাড়ির কেউ সেখানে নেই।  পরে থানায় গিয়ে কনকদুর্গা জানতে পারেন যে, শ্বশুরবাড়ির লোকেরা চান না যে তিনি বাড়িতে ফিরুক।

পুলিশ কর্মকর্তা বলছেন, এখন বিষয়টি পারিবারিক সহিংসতার পর্যায়ে চলে গিয়েছে। এ কারণে কনকদুর্গা থানায় অভিযোগও দায়ের করেছেন। এখন বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে। সমাজ কর্মী থাঙ্কাচান ভিথায়াতিল বলেন, বাড়িতে প্রবেশের অধিকার চেয়ে কনকদুর্গা বুধবার ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করেছেন।