রয়টার্স
চীনের জাতীয় সংগীতকে অবমাননা বা অসম্মান করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে আইন করছে হংকং। ১৯৯৭ সালে চীনের শাসনব্যবস্থায় একীভূত হওয়া শহরটির পার্লামেন্টে বুধবার এ সংক্রান্ত বিলটি উঠতে যাচ্ছে। বিরোধী আইনপ্রণেতার সংখ্যা উল্লেখযোগ্য না হওয়ায় বিলটি সহজেই অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তাবিত আইনে জনসমক্ষে ও ইচ্ছাকৃতভাবে জাতীয় সংগীতের অবমাননাকারীদের কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ৫০ হাজার হংকং ডলার (প্রায় সাড়ে ছয় হাজার মার্কিন ডলার) জরিমানারও বিধান রাখা হচ্ছে। জাতীয় সংগীতের অবমাননাবিরোধী নতুন এ আইনের আওতায় স্কুলশিক্ষার্থীরাও থাকছে।
