যাত্রাবাড়ীতে ঘরে ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৮

রাজধানীর যাত্রাবাড়ীর থানার শনিরআখড়ার শেখদীতে বাড়িতে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে এক দুর্বৃত্ত। 

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ইয়াছমিন আক্তার (৩৫), মেয়ে মাহমুদা মেহেরিন (১৫), প্রতিবেশী রুহুল কুদ্দুস বাবু (৪৫)। 

আহত ইয়াছমিন জানান, পূর্ব পরিচিত পরান নামের একলোক পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যায় বাসার দরজা নক করে। মেয়ে দরজার খুললে ডান হাতে কোপ দেয় এবং পরে তার (ইয়াছমিন) মাথায় কোপ দেয়। এর আগে বাবুকে কোপানো হয়। 

পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। আহত ইয়াছমিন শনিরআখড়ার শেখদীতে পরিবার নিয়ে থাকেন।  

ইত্তেফাক/এমএএম