সকল নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে চাই

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২১:৫৯

বর্তমানে প্রায় সব ধরনের সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষা ঢাকা শহরে হয়ে থাকে। এসব পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য প্রার্থী। ঢাকাতে এসে পরীক্ষা দেওয়া অনেক ব্যয়বহুল। এ কারণে অনেক মেধাবী এসব নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হয়। বিশেষ করে নারী প্রার্থীদের জন্য আরো বেশি কষ্টকর। এসব নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে করা গেলে একদিকে যেমন সকলে অনায়াসে অংশ নিতে পারবে, অন্যদিকে অর্থ ও সময় অপচয়ের হাত থেকেও বাঁচা যাবে। সেইসঙ্গে ঢাকার জনদুর্ভোগ কিছুটা  হলেও কমবে। তাই সার্বিক দিক বিবেচনা করে নিয়োগ পরীক্ষাগুলো বিভাগীয় শহরে করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. রিয়াজুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া