পাথরঘাটায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে পাথরঘাটার শেখ রাসেল স্কয়ার চত্বরে সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ড এবং সুন্দরবন ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটার কিপারস বাংলাদেশ ও আমরা মুক্তিযুদ্ধকে জানি-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পাথরঘাটা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, অ্যাডভোকেট জাবির হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন শেষে সুন্দরবন রক্ষার ইশতেহার পাঠ করা হয়।
