তামাবিল স্থলবন্দর

স্টকহোল্ডারদের সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৫

তামাবিল স্থলবন্দরে রবিবার স্টকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

প্রধান অতিথি নৌ প্রতিমন্ত্রী বলেন, সিলেট তামাবিল স্থলবন্দরে সকল প্রকার সরকারি বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের সমন্বয়ে আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলা হবে। বন্দরের সকল আধুনিক সুযোগ সুবিধা দিতে সরকার প্রস্তুত।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, তামাবিল স্থলবন্দর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান প্রমুখ।