রাজশাহী:রাজশাহী মহানগর পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত এইচ.ই ঝং জু। গতকাল বুধবার সকালে রাজশাহীর বরেন্দ্র জাদুঘরসহ তিনি নগরীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এরপর দুপুর ১২টায় তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় রাসিকের পক্ষ চাইনিজ রাষ্ট্রদূত এইচ.ই ঝং জুকে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভিডিওর মাধ্যমে দেখানো হয়। প্রজেক্টরের মাধ্যমে ভিডিও ও ছবিতে দেখানো হয়, রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, ভদ্রা স্মৃতি অম্লান, কামারুজ্জামান চত্বর, পদ্মা নদীর পাড়, লালন শাহ পার্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নগরীর বুধপাড়া এলাকার ফ্লাইওভার, মেহেরচন্ডি এলাকার ফ্লাইওভার, জাফর ইমাম টেনিস কমপ্লেক্স। এ সময় সিটি করপোরেশনের মেয়র ও রাষ্ট্রদূতের মধ্যে দীর্ঘসময় আলোচনা চলে। আলোচনা শেষে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুলের তোড়া ও রাসিকের চাবি উপহার দেন মেয়র লিটন। এ সময় রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীকে ঢেলে সাজাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চাইনিজ রাষ্ট্রদূত এইচ.ই ঝং জু। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার সফরসঙ্গীরা ছিলেন। আশ্বাস পেয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান তাকে ধন্যবাদ জানান —আজাহার উদ্দিন