বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার তিনি বলেছেন , নেপাল ও শ্রীলঙ্কায়ও সরকার গঠনের পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এবং এই পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ।
শনিবার রাজধানী আগরতলায় দলের একটি সাংগঠনিক কর্মসূচিতে বক্তব্য রাখেন বিপ্লব দেব। সেখানে তিনি বলেন, শুধু নিজেদের দেশে নয়। প্রতিবেশী রাষ্ট্রগুলিতে ছড়িয়ে পড়ার পরিকল্পনা রয়েছে দলের। নেপাল ও শ্রীলঙ্কায় সরকার গঠন করার নকশা তৈরি করেছে বিজেপি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংগঠনিক ক্ষমতার অমিত শাহর প্রশংসা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, স্টেট গেস্ট হাউসে ২০১৮ সালে আমরা আলোচনা করছিলাম। সেই সময় বিজেপির উত্তর-পূর্ব জোনের পর্যবেক্ষক অজয় জামওয়াল বলেছিলেন, অমিত শাহ বলেছেন দেশের সব রাজ্যে বিজেপি প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে। এবার নেপাল ও শ্রীলঙ্কায় দলের বিস্তার ঘটাতে হবে। সেখানে নির্বাচন জিতে সরকার গড়তে হবে।
ইত্তেফাক/এআর
