একুশে কে ক্র্যাফেটর আয়োজন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৮

 

অন্যান্য বছরের মতো এবারও কে ক্র্যাফ্ট শ্রদ্ধাভরে একুশের পসরা সাজিয়েছে। প্রতিষ্ঠানের সবকটি বিক্রয়কেন্দ্রে ফেব্রুয়ারি মাসজুড়ে কে ক্র্যাফেটর ক্রেতাদের জন্য সাজানো থাকবে। এবারের মোটিফে অনুপ্রেরণার উত্স হিসেবে থাকছে বর্ণ ও শব্দমালার বিন্যাস। এছাড়া কোলাজ, লাইন ড্রইং, ফ্লোরাল, জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে সালোয়ার-কামিজ, শাড়ি, কটি-কামিজ, কুর্তি, লং-কুর্তি, কটি-কুর্তি, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি। শিশুদের জন্য রয়েছে- সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, পাঞ্জাবি, শার্ট ইত্যাদি। রংয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে— শোকের কালো, সূর্যের লাল, বিষণ্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে।

কে ক্র্যাফটের সকল আউটলেট ছাড়াও অনলাইন সপ www.kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।