বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব তাকাশি শিরাই উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সঙ্গে জাপানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের কাঠামোগত উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
ইত্তেফাক/ইউবি
