মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
বুধবার সকালে মঠবাড়িয়ায় এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রহিমা (১২)। সে পার্শ্ববর্তী বামনা উপজেলার হোগলপাতি গ্রামের ইউনুচ হাওলাদারের মেয়ে। সে টিয়ারখালী হারুনিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
হাসপাতালসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অভিমানে পরিবারের লোকজনের অগোচরে চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্ব্বজনরা তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিত্সাধীন অবস্থায় পরদিন সে মারা যায়।
মঠবাড়িয়া থানার ওসি মো. শওকাত আনোয়ার জানান, রহিমার লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
