লোহাগড়া উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর পক্ষে মিছিল-সমাবেশ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:১০

লোহাগড়া ( নড়াইল) সংবাদদাতা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগড়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের সদস্য ও  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্নার পক্ষে শো-ডাউন মিছিল-সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক কুন্দসীর সিএন্ডবি চৌরাস্তা থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল, মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার রেজাউল ইসলাম,  ইউপি সদস্য আকবার হোসেন লিপন, নুরুজ্জামান, তুষার হোসেন, যুবলীগ নেতা পলাশ শেখ প্রমুখ।