মো. আরিফুল হক চৌধুরী আশার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ লাভ করেছেন। গত ১৩ ফেব্রুয়ারি ২০২১ আশা পরিচালনা পরিষদের ১২৯তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মো. আরিফুল হক চৌধুরীকে আশার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ প্রদান করে। এ নিয়োগ ১৪ ফেরুয়ারি ২০২১ থেকে কার্যকর হয়েছে। ইতিপূর্বে তিনি আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এইচআর) সহ সংস্থার নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, আশার প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী ১২ ফেব্রুয়ারি ২০২১ মৃত্যুবরণ করায় আশার প্রেসিডেন্ট পদটি শূণ্য হয়।
