সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং এগেইনস্ট টেরোরিজম’ শীর্ষক এক ভার্চুয়াল প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখার ৯০ কর্মকর্তা অংশ নেন
০০০০
গত রবিবার ওয়ান ব্যাংক লিমিটেডের নোয়াখালী জেলার সেনবাগে ব্যাংকের দাগনভূঁইয়া শাখার অধীনে ‘সেনবাগ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। এ উপশাখার মাধ্যমে গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং সুবিধা নিতে পারবেন
০০০০০
সম্প্রতি রাজধানীর গুলশানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ‘এমটিবি ভার্চুয়াল টাউন হল ২০২১’ অনুষ্ঠিত হয়। এমটিবির চেয়ারম্যান মো. ওয়াকিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মালেক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী ও রাশেদ আহমেদ চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন
০০০০
গত রবিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ গ্রাহক কুসুমকলি সু ফ্যাক্টরির দুইটি নতুন ব্র্যান্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান, ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, কুসুমকলি সু ফ্যাক্টরির স্বত্বাধিকারী নাজমা খাতুন প্রমুখ
