আজ সরস্বতী পূজা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৬

শুক্লা পঞ্চমীতে আজ মঙ্গলবার হিন্দুদের বিদ্যাদেবী সরস্বতী পূজা। দেবীর এক হাতে বীণা অন্য হাতে বেদপুস্তক। অর্থাত্ বীণাপানিতে যার তিনি বীণাপানি- সরস্বতী। আর এ থেকেই বাণী অর্চনার প্রচলন। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারাদেশে আজ মঙ্গলবার সকালে সরস্বতী পূজা উদযাপিত হবে। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন হিন্দু পুণ্যার্থীরা।

প্রতিবছর মাঘ মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন করা হয়। ঢাকা-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হবে রাজধানী ঢাকামহ সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপ। সরস্বতী বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সরস্বতী দেবীর আরাধনা করা হয়।