সেনবাগে মোবাইল ফোন বিস্ফোরণে একজন আহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:১৬

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ পৌর শহরে মোবাইল ফোন বিস্ফোরণে মোঃ ওবায়দুল হক চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন। ওবায়দুল হকের বাড়ি উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামে। সে ওই গ্রামের গনেশা বাড়ির নাবালক মিয়ার ছেলে। ওই ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সেনবাগ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে ওবায়দুল হক চৌধুরী জোহরের নামাজ আদায় করার জন্য সেনবাগ কেন্দ্রীেয় জামে মসজিদের অজু খানায় অজু করার সময় তার প্যান্টের পকেটে থাকা মোবাইল হঠাত্ গরম হয়ে ওঠে।

এসময় তিনি দ্রুত মোবাবইল ফোনটি প্যান্টের পকেট থেকে বের করার চেষ্টা করলে আকস্মিকভাবে ফোনটির বিস্ফোরণ ঘটে। এতে তার পা ও দুই হাত ঝলসে যায়, প্যান্টটিও পুড়ে যায়। এসময় মুসল্লিরা তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান। ওই মোবাইলফোনটি চায়নার লাভা কোম্পানির তৈরি।