মো. সাইফুল ইসলাম খান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষায় বিদেশমুখীতা কমাতে এবং দেশের মানুষের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যত্ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দেশে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০০২ সালের ২৪ জানুয়ারিতে যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ২৫ হাজার দেশি-বিদেশি শিক্ষার্থী মুখরিত এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল মাত্র ৬৮ জন শিক্ষার্থীকে নিয়ে। মাত্র ক’বছরে সবাইকে অবাক করে দিয়ে ড্যাফোডিল উঠে আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মূল্যায়িত মানসম্পন্ন সেরা বেসরকারি বিশ্ববিদ্যায়ের তালিকায়। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে পড়েছে উল্লেখযোগ্য হারে।
সম্প্রতি কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২১ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৪র্থ। এছাড়াও ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড র্যাঙ্কিং ২০২১ এবং টাইম্স হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২০’-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শীর্ষস্থানে অবস্থান করছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৫টি অনুষদে মোট ২৪টি বিভাগ রয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গবেষণাকর্মে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি যাতে রয়েছে দেশি বিদেশি ২৫,০০০ রেফারেন্স বই, ১৫,০০০ ই-বুক, ২,৫০০ প্রোজেক্ট রিপোর্ট, ৮,০০০ ই-জার্নাল, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ম্যাগাজিন, সিডি, ভিসিডি, ডিভিডিসহ দেশীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার যাত্রা শুরুর সময় থেকেই শিক্ষার্থীদেরকে টেকনোলজিতে দক্ষ করে গড়ে তোলার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে।
শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটিতে রয়েছে আন্তর্জাতিক মানের হোস্টেল সুবিধা। শিক্ষাবান্ধব পরিবেশ, মানসম্পন্ন খাবার, ইন্টারনেট, ওয়াইফাই, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাসহ বর্তমানে প্রায় ১২,০০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে এ বিশ্বদ্যালয়ে।
মহামারীর এই সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০-১৫% অতিরিক্ত বিশেষ বৃত্তি প্রদান এবং স্প্রিং ২০২১ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ২২ কোটি টাকার প্রনোদনা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তির যাবতীয় তথ্য পেতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৪/২ সোবাহানবাগ, ধানমন্ডি, ঢাকা অথবা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল স্মাট সিটি. আশুলিয়া এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। ওয়েব: www.daffodilvarsity.edu.bd
