ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে মামলা
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
গত মঙ্গলবার দুপুরে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মাইনুল ইসলাম এই আদেশ প্রদান করেন। মামলার শুনানিতে বাদী পক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট নুরুল আবছার, দীপংকর দে ও তোফাইল বিন হোছাইন। আদালত আগামী ১২ মার্চ মাহমুদুল ইসলাম চৌধুরীকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করে।
