>> বেনজীর আহমেদ
সদাগর এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর তরুণ উদ্যোক্তা মো. জাহিদুল আলম শাহ। সেইসঙ্গে তিনি দেশের জনপ্রিয় বি২বি হোলসেল মার্কেটপ্লেস সদাগর.কমের পরিচালক ও সিএসও। সদাগর.কমের নতুন উদ্যোগ সদাগর এক্সপ্রেসের পুরোটাই দেখভাল করছেন চট্টগ্রামের এই সন্তান। তিনি একইসঙ্গে স্কোহোপ ইনফোটেক লিমিটেডের সিআইও, এসসি এগ্রোর ব্যাবস্থাপনা পরিচালক, কভার গার্ল-এ ম্যানেজিং পার্টনার, আরিজা ডট স্টাইল-এ কো-ফাউন্ডার এবং আই হোপ (একটি ইন্টারন্যাশনাল নলেজ হাব)-এর কো- ফাউন্ডার হিসেবে আছেন।
সদাগর এক্সপ্রেস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশ ই-কমার্স ডেলিভারিতে উন্নতি করছে, সদাগর এক্সপ্রেস ও তার একটি অংশ হবে আশা রাখছি। সদাগর এক্সপ্রেসের কার্যক্রম যে শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়। আন্তর্জাতিকভাবে সদাগর এক্সপ্রেস পার্সেল ও কুরিয়ার করে। এছাড়া আমরা খুব শিগগিরই সদাগর এক্সপ্রেসের ড্রোন সার্ভিস চালুর আশা করছি; যার মাধ্যমে আমরা ৩০ মিনিটের মধ্যেই ডেলিভারির ব্যবস্থা করতে পারব। ৬৪ জেলার প্রায় সবগুলো অঞ্চলে সদাগর এক্সপ্রেসের ড্রোন সার্ভিস চালু থাকবে। ধীরে ধীরে দেশের বাইরেও ড্রোন সার্ভিস চালু করব।’ সদাগর.কম/সদাগর এক্সপ্রেসের দেশে কুরিয়ার ইন্ডাস্ট্রিতে বি২বি প্রতিষ্ঠানের যাত্রা শুরুর বিষয়টিকে কতটা চ্যালেঞ্জ ভাবছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই সদাগর. কম’র যাত্রায় অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমাদের। যেখানে আমাদের দেশের অধিকাংশ উত্পাদনকারী ব্যাবসায়ী এখনো প্রযুক্তির সঙ্গে পুরোপুরিভাবে পরিচিত নয়। উত্পাদনকারী হতে পণ্য রিটেইলার পর্যন্ত পৌঁছাতে শুরুর দিকে আমাদের অনেক চ্যালেঞ্জ পার করতে হয়েছে। এখনো নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তবে সময়ের সাথে সাথে আমরা এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব এবং দেশের প্রতিটি খাতকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে পারব বলে আশা করি।’
