চিকিত্সাবিদরা গবেষণা করে দেখেছেন, বাবা-মায়েরা সন্তানদের সঙ্গে যত কথা বলেন, তার মধ্যে ‘না’ শব্দটি প্রতিদিন বেশি ব্যবহার করেন। যেমন এটা করো না, ওটা ধরো না, ঐখানে যেয়ো না ইত্যাদি ইত্যাদি। বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক হলেও ‘না’ শব্দটি সন্তানের মানসিক বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায় এক সময়। সন্তানদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় এবং যে কাজটা করতে বারণ করা হয় সেটা তারা বেশি বেশি করে। এজন্য সন্তানদের একটু কৌশলে হ্যান্ডেল করতে হবে। যেমন ধরুন; একটি শিশু তার খেলনা মেঝেতে ছুড়ে ফেলছে—ফলে বিকট শব্দ হচ্ছে। তখন বাচ্চাকে ধমকের স্বরে ‘এটা কোরো না’ না বলে তাকে কাছে নিয়ে আপনি বললেন—দেখ তো খেলনাগুলো সাজিয়ে রাখলে কেমন দেখা যায়। এভাবে তাদের প্রতিটি কাজে তাদেরকে সাহায্য করতে হবে। তাহলে ‘না’ শব্দটি তাদের মানসিকতায় কোনোরূপ প্রভাব ফেলতে পারবে না।
ফারহানা ইয়াসমিন
শিক্ষাথী, বরিশাল বিশ্ববিদ্যালয়
