জিসিএম রিসোর্সেস পিএলসি এবং পাওয়ার চায়না (চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান) ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে প্রস্তাবিত দুই হাজার মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে জয়েন্ট ভেঞ্চার ও ইপিসি চুক্তি সই করেছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলায় এই বিদ্যুত্ কেন্দ্র স্থাপিত হবে। সম্প্রতি ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই করা হয়। জিসিএমের পক্ষে মো. বদরুজ্জামান ও মো. ফিরোজ জামান এবং পাওয়ার চায়নার পক্ষে জিয়ং লি জিন ও পান ডেং উ এতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন জিসিএম-এর নির্বাহী চেয়ারম্যান দাতুক মাইকেল ট্যাং পিজেএন, দীপন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাশেদ মাহমুদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস খান, পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ডিং ঝেং গাউ, চাইনিজ চেম্বার অব কমার্স বাংলাদেশ এর চেয়ারম্যান লিন ওয়েই কিয়াং এবং পাওয়ার চায়না ইউরেশিয়া এর ভাইস প্রেসিডেন্ট ঝু জিয়াং লং। - প্রেস বিজ্ঞপ্তি
