সানির ‘তোর লাগিয়া’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫১

 

সম্প্রতি প্রকাশ হয়েছে সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদের মৌলিক গান ‘তোর লাগিয়া’।  গানটি প্রকাশ হওয়ার পর থেকেই বেশ আলোচনায় আসেন এই কণ্ঠশিল্পী। গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ এবং তার জীবনের বাস্তব কাহিনি নিয়ে গানটি লিখেছেন তিনি। গানের মিউজিক্যাল ফিল্মটিও নির্মাণ হয়েছে গীতিকারের বাস্তব জীবন নিয়েই। সুর এবং মিউজিক করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করেছেন বিএম সাইফুল ইসলাম। গানটিতে অভিনয় করছেন সানি আজাদ নিজেই। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অবন্তী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন আকলিমা লিজা। গানটি বাজারে আসে পদ্মা মিউজিকের ব্যানারে। শুধু তাই নয়, এর আগেও ‘দুই জীবন’, ‘আঁধার’, ‘অনলাইনে বিয়া’, ‘আমার যেদিন মরণ হবে’, ‘বেবী’সহ বেশ কয়েকটি গান দিয়ে আলোচনায় আসেন সানি আজাদ। একটু  একটু করে সংগীতের ভুবনে জ্বলে উঠছেন। অল্প সময়েই আলোচনায় উঠে এসেছেন তিনি। তবে ভালো ভালো কাজের মধ্যদিয়েই আরো সামনে এগিয়ে যেতে চান— এমনটাই প্রত্যাশা সানি আজাদের।