সৈকতের নতুন গান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৬

 

এ প্রজন্মের সংগীতশিল্পী সৈকত গানের প্রতি ভালোবাসা থেকে কাজ করে যাচ্ছেন নিজের মতো করে। এরইমধ্যে তার বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে তার নতুন একটি গান। ‘দেবদাস’ শিরোনামের এই গানটির কথা ও সর করেছেন শিল্পী নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ শুভ। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বিপ্লব হোসাইন। মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন সীমা সিনহা, হাসিব ও অপূর্ব। নিজের নতুন গান প্রসঙ্গে সৈকত বলেন, ‘ভালোবাসা দিবসে শ্রোতা-দর্শকদের ভালো কিছু উপহার দিতে চেয়েছি। অনেক যত্ন করে গানটি গেয়েছি। আর গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। গান যেহেতু এখন শোনার পাশাপাশি দেখারও বিষয়, তাই চেষ্টা করেছি তাদের চাহিদার কথাটি মাথায় রেখেই কাজটি করার। আমার বিশ্বাস গানটি সকলের মন ছুঁয়ে যাবে।’