বিপিএলের প্রথম হ্যাটট্রিক
স্পোর্টস রিপোর্টার
বালো ফামুসার হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় খেলাতেই জয়ের দেখা পেয়েছে।
গতকাল বুধবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দলটি ৩-০ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। মুক্তিযোদ্ধাদের দলটির এটি প্রথম জয় এবং শেখ জামালের টানা দ্বিতীয় হার।
আইভরি কোস্টের এই ফরোয়ার্ড বিরতির কিছু আগে প্রথম গোলটি করেন। ৪৩ মিনিটে দেওয়া তার গোলটি ছিল একক প্রচেষ্টায় পাওয়া। এরপর ফিরে এসে ৬৭ ও ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এটি তার ও পেশাদার লিগের প্রথম হ্যাটট্রিক।
