স্টাফ রিপোর্টার, রাজশাহী
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে নিবরাস রিচার্জ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আল-জামিয়ার আস-সালাফিয়াহ রাজশাহীর সিনিয়র শিক্ষক ইন্তাজ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মোস্তফা মাদানী, সিনিয়র মুহাদ্দিস নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক ড. ইমামুদ্দিন বিন আব্দুল বাছীর, মাসিক আল ইতিছামের গবেষণা সহকারী আব্দুল বারী, ‘নিবরাস রিচার্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক প্রমুখ।
