বাংলাদেশে ইনস্টিটিউট আব লেবার স্টাডিজের (বিল্স) উদ্যোগে কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে আইএলও কনভেনশন-১৯০ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা গতকাল বুধবার বিল্স কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মক্ষেত্রের সকল স্তরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি নিরসনের লক্ষ্যে আইএলও কনভেনশন-১৯০ সম্পর্কে অবহিতকরণ এবং এই কনভেনশন অনুসমর্থনে পেশাজীবী মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য এর আয়োজন করা হয়। বিলেসর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিষদ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন বিলেসর পরিচালক কোহিনূর মাহমুদ ও নাজমা ইয়াসমীন। অন্যান্যের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান সভায় উপস্থিত ছিলেন।
