স্বপ্ন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

নতুন বছর সামনে এসে দাঁড়ায়

স্বপ্ন-রঙিন হাতদুটি তার বাড়ায়।

স্বপ্ন দেখতে ভালোবাসি তাই

নিত্য আমি স্বপ্ন দেখে যাই।

স্বপ্ন দেখি হাস্নাহেনা জুঁই

স্বপ্ন আমার কোন হূদয়ে থুই!

স্বপ্নগুলো হঠাত্ হঠাত্ কাঁদায়

যখন-তখন জুটঝামেলা বাধায়।

আবার কখন হঠাত্ করেই হাসায়

দুঃখটাকে সুখ বানিয়ে ভাসায়।

আমি কেবল স্বপ্ন দেখে যাই

স্বপ্নপাগল মানুষ আমি তাই।

জানলা খোলা রাতে যখন শুই

ফ্রেমেবাঁধা স্বপ্ন যেন ছুঁই।

নাক গলাবে স্বপ্ন সকল কাজে

তবু বাঁচি স্বপ্নগুলোর মাঝে।

মনের মাঝে স্বপ্ন দুলে থাকে

দুলে দুলে কত্তো ছবি আঁকে!