হাজার বছর :বর্ণমালা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

নরম পায়ে ছন্দদোলা

নৈরামনি, শবরবালা

কোরাস গানে কণ্ঠ মেলায়

চর্যাগীতির বর্ণমালা।

 

আকাশ-গাঙে ভাসাল কে

চাঁদের নৌকো, গুঞ্জামালা

কদম তলায় বাজায় বাঁশি

জ্ঞানগোবিন্দের বর্ণমালা।

 

মশলাপেষা মায়ের হাতে

হাসল যখন ভাতের থালা

বৃক্ষশাখা দোলায় চামর

চন্দ্রাবতীর বর্ণমালা।

 

নাচের মেয়ে ঝরনা-নদী

বসন্তদিন কুসুমডালা

শক্ত পায়ে হাজার বছর

হাঁটছে আমার বর্ণমালা।