কুমিল্লায় নারীর নগ্ন ছবি ফেসবুকে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:৪১

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লায় নারীর নগ্ন ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় রাজু আহাম্মদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। তিনি কুমিল্লা নগরীর ৫নং ওয়ার্ডের মোগলটুলী এলাকার বাসিন্দা এবং ওই ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি।