বন্দরের ধামগড় ইউনিয়নের ইউপি সদস্য ও বন্দর থানার এক নম্বর তালিকাভুক্ত মাদক বিক্রেতা কবির হোসেন ওরফে ফেন্সি কবিরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা রয়েছে। তাকে ধরিয়ে দেয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা ছিল।
গত মঙ্গলবার রাতে চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির হোসেন ওরফে ফেন্সি কবির বন্দর থানার গোকূলদাসের বাগ এলাকার আব্দুর রউফের ছেলে। ডিবির এসআই আনোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বন্দর থানার ১ নম্বর তালিকাভুক্ত মাদক বিক্রেতা কবির হোসেন ওরফে ফেন্সি কবির চাষাঢ়া এলাকায় মাদক বিক্রি করা উদ্দেশ্যে ঘুরাফেরা করছে। এসময় তাকে আটক করা হয়।
